Friday, October 16, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ত্রিপুরায় তিন বাংলাদেশি যুবক আটক, দালালদের বিরুদ্ধে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

ত্রিপুরায় তিন বাংলাদেশি যুবক আটক, দালালদের বিরুদ্ধে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

ত্রিপুরায় তিন বাংলাদেশি যুবক আটক, দালালদের বিরুদ্ধে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

খয়াই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের দাবি, শিমনাছড়া চা বাগান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় আটক তিন যুবক।

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ত্রিপুরায় তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধৃত তিন যুবক প্রায় দুই মাস আগে দালালদের মাধ্যমে খয়াই সীমান্ত এলাকা দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। ভারতে আসার জন্য প্রত্যেকেই দালালদের ৭ হাজার টাকা করে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। এরপর আগরতলাসহ বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন তাঁরা।

অভিযোগ, বাংলাদেশে ফিরে যাওয়ার সময় সাগর দেববর্মা ও আকাশ দেববর্মা নামে দুই ব্যক্তি তাঁদের দাকিয়া বাড়ি সীমান্ত এলাকার একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে তাঁদের কাছ থেকে ৪,৫০০ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

পরে ভোরে শিমনাছড়া চা বাগান এলাকায় পৌঁছলে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশ থেকে আসার কথা জানান। এরপর স্থানীয়রা সুন্দরটিলা পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশ ফাঁড়ির ওসি ধ্রুবজয় নোয়া জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া মেনে তাঁদের আদালতে পাঠানো হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha