ল্যাপটপ, এসি ও তামার তার-সহ বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে গ্রেফতার ৯ জন।
কুঞ্জবন এলাকার এলআইআর অফিসে চুরির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। গত ২৭ অক্টোবর এই চুরির ঘটনায় অসীম কুমার পদ্মা নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, অফিস থেকে ল্যাপটপ, এসি, তামার তার-সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়। তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নিজেদের বাড়ি-সহ শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান এনসিসি থানার ওসি পরিতোষ দাস। তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান