Monday, September 14, 2026
Greetings: 15th August
বাড়ি উত্তর পূর্বাঞ্চল কার্বি পাহাড়ের প্রবল বর্ষণে কলিয়াবরে বন্যা, পানির নিচে ৮০ পরিবারের ঘরবাড়ি

কার্বি পাহাড়ের প্রবল বর্ষণে কলিয়াবরে বন্যা, পানির নিচে ৮০ পরিবারের ঘরবাড়ি

কার্বি পাহাড়ের প্রবল বর্ষণে কলিয়াবরে বন্যা, পানির নিচে ৮০ পরিবারের ঘরবাড়ি

কার্বি পাহাড়ে টানা প্রবল বর্ষণের জেরে ডিজু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কলিয়াবরের কালাপানি ও ডিজু বস্তি এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। নদীর উপচে পড়া পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বন্যার জলে প্রায় ৮০টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে পানির নিচে তলিয়ে গেছে। বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। প্লাবনের ফলে দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। নৌকা নামিয়ে বন্যাকবলিত মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাঁদের ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha