Monday, September 14, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ধলাই জেলায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, ৯ থেকে ১৭ আগস্ট জুড়ে দেশপ্রেমে মুখর হবে জনজীবন

ধলাই জেলায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, ৯ থেকে ১৭ আগস্ট জুড়ে দেশপ্রেমে মুখর হবে জনজীবন

ধলাই জেলায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, ৯ থেকে ১৭ আগস্ট জুড়ে দেশপ্রেমে মুখর হবে জনজীবন

স্বাধীনতা দিবসকে ঘিরে ধলাই জেলাজুড়ে ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ.বি.। তিনি জেলার সকল সাধারণ নাগরিক, অভিভাবক ও শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে জেলার সমস্ত সরকারি কার্যালয়, স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাসাবাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। এর মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান, দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

কর্মসূচির বিশেষ আকর্ষণ হিসেবে আগামী ১৪ আগস্ট আমবাসা পৌরপরিষদ প্রাঙ্গণে ‘হর ঘর তিরঙ্গা’ ও ‘বন্দে মাতরম’ উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতীয় পতাকার গুরুত্ব এবং দেশপ্রেমমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

এছাড়াও, ১৫ আগস্ট সন্ধ্যা ৬টায় আমবাসা টাউন হলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্বাধীনতার আবেগকে আরও প্রাণবন্ত করে তোলা হবে।

জেলা প্রশাসনের আশা, ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবসের উদযাপন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং জাতীয় পতাকার মর্যাদা, দেশপ্রেম এবং স্বাধীনতার আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে আরও গভীর সচেতনতা সৃষ্টি হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha