Monday, August 10, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবির আগরতলায়

কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবির আগরতলায়

কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবির আগরতলায়

সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির তিন দিনব্যাপী জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির। শনিবার ৮ আগস্ট শহীদ ভগৎ সিং যুব আবাসে বিজেপির সদর শহর জেলা কমিটির উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়।

৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মসূচি। দলীয় সূত্রে জানা গেছে, গোটা প্রশিক্ষণ শিবিরটি মোট ১২টি সেশনে বিভক্ত করা হয়েছে। প্রথম দিনে পাঁচটি, দ্বিতীয় দিনে পাঁচটি এবং তৃতীয় দিনে দুটি সেশন অনুষ্ঠিত হবে।

এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হল দলের তৃণমূল স্তরের কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা, দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এবং কর্মীদের আগামী দিনের সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য যথাযথভাবে প্রস্তুত করা। দলীয় নিয়মানুযায়ী সাধারণত প্রতি তিন বছর অন্তর এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

বিজেপি নেতা অসীম ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই মণ্ডল ও বুথ স্তরে প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার জেলা স্তরে এই ত্রিদিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ শিবিরে দলীয় সংগঠন, সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল স্তরে কর্মীদের ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী দিনে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই এই উদ্যোগ বলে জানান দলীয় নেতৃত্ব।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha