Monday, August 3, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য শিক্ষকতায় প্রত্যাবর্তন, রাজনীতি নয়—সক্রিয় থাকার ঘোষণা রেবতী ত্রিপুরার

শিক্ষকতায় প্রত্যাবর্তন, রাজনীতি নয়—সক্রিয় থাকার ঘোষণা রেবতী ত্রিপুরার

শিক্ষকতায় প্রত্যাবর্তন, রাজনীতি নয়—সক্রিয় থাকার ঘোষণা রেবতী ত্রিপুরার

আগরতলা প্রতিনিধি: প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা তাঁর রাজনীতি ছেড়ে দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষকতায় ফিরে যাওয়ার অর্থ রাজনীতি থেকে সরে দাঁড়ানো নয়।

লোকসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তিনি পুনরায় তাঁর পূর্বের পেশা শিক্ষকতায় যোগ দিয়েছেন। বর্তমানে তিনি আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রেবতী ত্রিপুরা বলেন, শিক্ষকতার পাশাপাশি তিনি আগের মতোই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন এবং সমাজসেবামূলক কাজও অব্যাহত রাখবেন। তাঁর মতে, শিক্ষকতা ও জনসেবা—উভয় দায়িত্বই তিনি সমানভাবে পালন করতে চান।

নিজের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ তুলে তিনি জানান, ২০১৪ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে পাঁচ বছর সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষে তিনি আবার শিক্ষকতার পেশায় ফিরলেও রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha