Friday, September 18, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য অঙ্গদান জীবন সঞ্জীবনী অভিযানে সচেতনতার ডাক, রাজ্যেই গড়ে উঠছে উন্নত অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা

অঙ্গদান জীবন সঞ্জীবনী অভিযানে সচেতনতার ডাক, রাজ্যেই গড়ে উঠছে উন্নত অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা

অঙ্গদান জীবন সঞ্জীবনী অভিযানে সচেতনতার ডাক, রাজ্যেই গড়ে উঠছে উন্নত অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থা

ত্রিপুরা স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (SOTTO), রাজ্য সরকার, ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (NOTTO) এবং মোহন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘অঙ্গদান জীবন সঞ্জীবনী অভিযান’ শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অঙ্গদানের গুরুত্ব তুলে ধরে উপস্থিত বক্তারা একে মানবতার সর্বোচ্চ নিদর্শন হিসেবে উল্লেখ করেন এবং সকলকে স্বেচ্ছায় অঙ্গদানের অঙ্গীকার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, শিক্ষক-চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, একজন মৃত ব্যক্তির অঙ্গদান সর্বোচ্চ আটজন মানুষের জীবন রক্ষা করতে পারে। তাই সমাজে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত তাঁর বক্তব্যে বলেন, কিডনি প্রতিস্থাপনসহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের জন্য এতদিন ত্রিপুরার মানুষকে রাজ্যের বাইরে গিয়ে ২৫ থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে হতো। তবে রাজ্য সরকার বর্তমানে ত্রিপুরাতেই উন্নত অঙ্গ প্রতিস্থাপনের পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের রোগীরা স্বল্প ব্যয়ে নিজ রাজ্যেই আধুনিক চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের প্রতি অঙ্গদানের মতো মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং মানবতার সেবায় এগিয়ে আসার বার্তা তুলে ধরা হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha