Sunday, August 9, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য আদালত প্রাঙ্গণে রক্তদান শিবির, রক্তদাতাদের উৎসাহ দিলেন মানিক সরকার

আদালত প্রাঙ্গণে রক্তদান শিবির, রক্তদাতাদের উৎসাহ দিলেন মানিক সরকার

আদালত প্রাঙ্গণে রক্তদান শিবির, রক্তদাতাদের উৎসাহ দিলেন মানিক সরকার

সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সংগঠনের রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত এই শিবিরে আইনজীবী ও যুব সমাজের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ রক্তদানে এগিয়ে আসেন।

শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি রক্তদান শিবিরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহিত করেন।

এদিন কয়েকজন যুব রক্তদাতার সঙ্গেও কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে ৩০ থেকে ৩২ বছর বয়সী কয়েকজন যুবকের সঙ্গে রক্তদানের বিষয়ে কথা বলে তাঁদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি। পাশাপাশি শিবিরে অংশ নেওয়া সকল রক্তদাতার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

অন্যদিকে, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী এবং প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মানিক সরকার। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত এই রক্তদান শিবিরের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরেছে সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য কমিটি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha