থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি হাই স্কুলে ১৪ বছর বয়সী এক নবম শ্রেণীর ছাত্রের ভয়াবহ আগ্নেয়াস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে পাঠদান চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩,১০০ জন শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষকবিশিষ্ট ওই স্কুলে শুক্রবার সকালে আচমকা আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে ওই ছাত্র।
প্রাথমিক প্রতিবেদনে দুই শিক্ষকসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছায়। নিহতের তালিকায় শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই রয়েছেন।
হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
এই ঘটনার পর থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে দেশজুড়ে তীব্র উদ্বেগ ও সমালোচনার ঝড় উঠেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান