Monday, September 7, 2026
Greetings: 15th August
বাড়ি খেলা জুডোতে স্বর্ণপদক জিতে রাজ্যে ফিরলেন মৃগাক্ষী সাহা

জুডোতে স্বর্ণপদক জিতে রাজ্যে ফিরলেন মৃগাক্ষী সাহা

জুডোতে স্বর্ণপদক জিতে রাজ্যে ফিরলেন মৃগাক্ষী সাহা

জুডোতে জাতীয় স্তরে সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন মৃগাক্ষী সাহা। আগ্রায় অনুষ্ঠিত ৫৫তম কেভিএস (KVS) জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এ অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগের ৩৬ কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক জয় করেছেন তিনি।

স্বর্ণপদক নিয়ে রাজ্যে ফেরার পর ভোররাতে আগরতলা রেল স্টেশনে মৃগাক্ষীকে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁর কোচ প্রদীপ সরকার-সহ অন্যান্য শুভানুধ্যায়ীরা। জাতীয় স্তরের এই সাফল্যে তাঁর পরিবার, কোচ এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

নিজের সাফল্য প্রসঙ্গে মৃগাক্ষী জানান, প্রতিযোগিতার শুরুতে তাঁর মনে কিছুটা ভয় কাজ করলেও ম্যাটে নামার পর আত্মবিশ্বাস ফিরে পান। শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসই তাঁকে স্বর্ণপদক জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। আগামী দিনে ত্রিপুরার জন্য আরও পদক জয় করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তরুণ এই জুডোকা।

অন্যদিকে, কোচ প্রদীপ সরকার জানান, এই সাফল্য মৃগাক্ষীর কঠোর পরিশ্রমের ফল। আগামী দিনে আরও কঠোর অনুশীলনের মাধ্যমে ন্যাশনাল স্কুল গেমসে আরও ভালো ফল করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হবে।

মৃগাক্ষীর এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, ত্রিপুরার ক্রীড়াঙ্গনের জন্যও এক উল্লেখযোগ্য গৌরবের মুহূর্ত। তাঁর হাত ধরে আগামী দিনে রাজ্য আরও সাফল্য পাবে—এমনটাই প্রত্যাশা ক্রীড়ামহলের।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha