Friday, September 25, 2026
Greetings: 15th August
বাড়ি খেলা ‘চলো ফুটবল খেলি, নেশামুক্ত ত্রিপুরা গড়ি’—উমাকান্ত মাঠে সাংবাদিক বনাম ক্রীড়া দপ্তরের প্রীতি ম্যাচ

‘চলো ফুটবল খেলি, নেশামুক্ত ত্রিপুরা গড়ি’—উমাকান্ত মাঠে সাংবাদিক বনাম ক্রীড়া দপ্তরের প্রীতি ম্যাচ

‘চলো ফুটবল খেলি, নেশামুক্ত ত্রিপুরা গড়ি’—উমাকান্ত মাঠে সাংবাদিক বনাম ক্রীড়া দপ্তরের প্রীতি ম্যাচ

‘চলো ফুটবল খেলি, নেশামুক্ত ত্রিপুরা গড়ি’—এই বার্তাকে সামনে রেখে আগামী ২৭ সেপ্টেম্বর আগরতলার উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৫টায় নৈশালোকে এই ম্যাচে মুখোমুখি হবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর।

রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে সাড়া দিয়েই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে নেশার বিরুদ্ধে সচেতন করা এবং সুস্থ সমাজ গড়ার বার্তা পৌঁছে দেওয়াই এই প্রীতি ম্যাচের অন্যতম উদ্দেশ্য।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত থাকবেন দপ্তরের অধিকর্তা ও অন্যান্য আধিকারিকরা। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে শুক্রবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ম্যাচের প্রস্তুতি, আয়োজন এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা।

খেলাধুলার মাধ্যমে নেশামুক্ত সমাজ গড়ার এই উদ্যোগে সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিবসহ আয়োজকরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha