Monday, September 7, 2026
Greetings: 15th August
বাড়ি উত্তর পূর্বাঞ্চল ধসের জেরে নদীর গতিপথে আংশিক বাধা, সতর্ক প্রশাসন—তিস্তার জলস্তর আপাতত স্বাভাবিক

ধসের জেরে নদীর গতিপথে আংশিক বাধা, সতর্ক প্রশাসন—তিস্তার জলস্তর আপাতত স্বাভাবিক

ধসের জেরে নদীর গতিপথে আংশিক বাধা, সতর্ক প্রশাসন—তিস্তার জলস্তর আপাতত স্বাভাবিক

উত্তর সিকিমের মঙ্গন জেলার নাগা ফরেস্ট সংলগ্ন নাগা-টুং রাস্তার নতুন কাটিং এলাকায় বড়সড় ভূমিধসে চাঞ্চল্য ছড়িয়েছে। ধসের জেরে তিস্তা ও চুং নদীর মিলনস্থলে আংশিক বাধা তৈরি হয়েছে বলে জানা গেছে। এর ফলে নদীর জল জমে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

তবে এখনও পর্যন্ত ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেবক, তিস্তা ও রামবি অঞ্চলে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নদীর কাছাকাছি না যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে।

এদিকে কালীঝোড়ার NHPC স্টেজ-৪ ড্যামের দুটি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে তিস্তার জলের রঙ লালচে হয়ে উঠেছে এবং নদীর জলস্তর সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে সাংসদ রাজু বিষ্ট জানিয়েছেন, তিস্তার জলস্তর আপাতত স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের তরফে নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদে থাকার পাশাপাশি যেকোনো জরুরি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha