Monday, August 17, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য শ্রাবণ সোমবারে শিবভক্তদের ঢল, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় জলাভিষেক

শ্রাবণ সোমবারে শিবভক্তদের ঢল, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় জলাভিষেক

শ্রাবণ সোমবারে শিবভক্তদের ঢল, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় জলাভিষেক

শ্রাবণ সোমবার উপলক্ষে দেবাদিদেব মহাদেবের আরাধনায় ভক্তদের ঢল নামল। বিশ্বশান্তি, মানুষের কল্যাণ ও মঙ্গল কামনায় ভক্তরা উপবাস পালন করে শিবলিঙ্গে জল ঢেলে পুজো দেন।

গভীর রাত থেকেই হাতে জলভর্তি ভার নিয়ে খালি পায়ে মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেন অসংখ্য শিবভক্ত। খয়েরপুর ঘাট, হাওড়া নদী এবং ১৪ দেবতা মন্দির এলাকা থেকে জল সংগ্রহ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁরা মন্দিরে পৌঁছন।

পুরোহিতদের বক্তব্য অনুযায়ী, হাওড়া নদী ও চতুর্দশ দেবতা বাড়ি থেকে সংগ্রহ করা জল ব্রহ্ম মুহূর্তে শিবকে স্নান করানো হয়। ভক্তরা জানান, ব্যক্তিগত কামনার পাশাপাশি পৃথিবীর সমস্ত মানুষের শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাতেই তাঁরা এই ব্রত পালন করেন।

বর্ষার কারণে ঘাট এলাকায় পিচ্ছিল পরিস্থিতি তৈরি হলেও ভলান্টিয়াররা সতর্কতার সঙ্গে ভক্তদের জল সংগ্রহের ব্যবস্থা করেন। ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপদে জল ভরার জন্য ঘাটে সুশৃঙ্খল ব্যবস্থাপনাও দেখা যায়।

শুধু নিরাপত্তাই নয়, ভক্তদের সেবায় এগিয়ে আসে বিভিন্ন সংগঠন ও স্থানীয় ক্লাব। পথের বিভিন্ন জায়গায় শরবত, পানীয় জল এবং ধূপকাঠি বিতরণ করা হয়। সব মিলিয়ে শ্রাবণ সোমবারে ধর্মীয় আবেগ, ভক্তি ও জনসেবার এক সুন্দর ছবি ধরা পড়ে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha