Wednesday, August 19, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ভিলেজ ভোট থেকে পুর নির্বাচন—আগামীর রণকৌশল ঠিক করতে বৈঠকে বিজেপি

ভিলেজ ভোট থেকে পুর নির্বাচন—আগামীর রণকৌশল ঠিক করতে বৈঠকে বিজেপি

ভিলেজ ভোট থেকে পুর নির্বাচন—আগামীর রণকৌশল ঠিক করতে বৈঠকে বিজেপি

সামনেই ভিলেজ কমিটি নির্বাচন। এরপরই রয়েছে পুরসভা ও পুর নিগমের নির্বাচন। একের পর এক নির্বাচনের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি ও আগামী দিনের রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল ত্রিপুরা প্রদেশ বিজেপি।

মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে দলের সকল বিধায়ককে নিয়ে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় সহ দলের অন্যান্য বিধায়ক ও নেতৃত্ব।

ভিলেজ কমিটি নির্বাচন, পরবর্তী পুর নির্বাচন এবং পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, জনসংযোগ এবং নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং আগামী দিনে সরকারের কাজের রূপরেখা নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠক শেষে প্রদেশ বিজেপির সভাপতি জানান, দলের আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজকে মানুষের কাছে তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিন প্রদেশ বিজেপির সভাপতি আরও বলেন, রাজ্যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী কাজ করে। দলের ক্ষেত্রে দিল্লির নির্দেশই চূড়ান্ত বলে স্পষ্ট করেন তিনি।

ভিলেজ কমিটি নির্বাচন থেকে শুরু করে পুরসভা ও পুর নিগম নির্বাচন—আগামী দিনে এই নির্বাচনী পর্বকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যেই এদিনের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha