মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি সত্ত্বেও তীব্র গরম এবং অতিরিক্ত আদ্রতায় ত্রিপুরাজুড়ে জনজীবনে অস্বস্তি অব্যাহত রয়েছে। আগামী সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগরতলায় সাধারণ সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার থাকলেও বৃষ্টির সময় তা সাময়িকভাবে ঘণ্টায় ২৪ থেকে ২৬ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রপাতের সময় বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা আকাশের নিচে না থাকা, টিনের ছাউনি এড়িয়ে চলা এবং ঝড়ের সময় দুর্বল কাঠামো ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনে একদিকে তাপ ও আদ্রতার অস্বস্তি বজায় থাকলেও, অন্যদিকে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান