Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ইলেকট্রিক অটো তুলে নেওয়ায় আগরতলায় চালকদের বিক্ষোভ

ইলেকট্রিক অটো তুলে নেওয়ায় আগরতলায় চালকদের বিক্ষোভ

ইলেকট্রিক অটো তুলে নেওয়ায় আগরতলায় চালকদের বিক্ষোভ

আগরতলা শহরে লোকসংখ্যার তুলনায় গাড়ির সংখ্যা বেশি—এই যুক্তিতে শহর থেকে একাধিক ইলেকট্রিক অটো তুলে নিয়ে পুলিশ লাইনের মাঠে রাখার অভিযোগ উঠেছে ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে। এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন ইলেকট্রিক অটোচালকরা।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, তাঁরা যখন নিজেদের জীবিকা নির্বাহের জন্য ইলেকট্রিক অটো কিনেছিলেন, তখন তাঁদের কাছে এই ধরনের নিয়ম-কানুন বা ভবিষ্যতে গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে—এমন কোনও বিষয় স্পষ্টভাবে জানানো হয়নি। হঠাৎ করে অটো তুলে নেওয়ায় তাঁদের রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের।

চালকদের বক্তব্য, তাঁরা কোনও বেআইনি কাজ করতে চান না। কিন্তু তাঁদের জীবিকার বিষয়টিও সরকারকে মানবিকভাবে বিবেচনা করতে হবে। তাই বিষয়টি দ্রুত সমাধানের জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

বিক্ষোভকারীদের আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধান করে দেখবেন এবং ইলেকট্রিক অটোচালকদের স্বার্থে একটি গ্রহণযোগ্য সমাধানের ব্যবস্থা করবেন। তাঁদের কথায়, সরকার যদি সত্যিই জনগণের সরকার হয়, তাহলে অসংখ্য অটোচালক ও তাঁদের পরিবারের জীবিকার কথা বিবেচনা করে এই সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha