Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ডিজিটাল লেবার চক অ্যাপ উদ্বোধন, শ্রমিকদের পরিষেবা হবে আরও সহজ ও স্বচ্ছ

ডিজিটাল লেবার চক অ্যাপ উদ্বোধন, শ্রমিকদের পরিষেবা হবে আরও সহজ ও স্বচ্ছ

ডিজিটাল লেবার চক অ্যাপ উদ্বোধন, শ্রমিকদের পরিষেবা হবে আরও সহজ ও স্বচ্ছ

শ্রমিকদের সরকারি পরিষেবা ও অধিকারকে আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ করার লক্ষ্যে উদ্বোধন করা হলো ‘ডিজিটাল লেবার চক’ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে শ্রমিকরা নিজেদের কাজের অভিজ্ঞতা, দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারবেন।

অন্যদিকে, নিয়োগকর্তা ও ঠিকাদাররাও মোবাইলের মাধ্যমে নিজেদের প্রয়োজন অনুযায়ী দক্ষ শ্রমিক খুঁজে নিতে পারবেন। এর ফলে শ্রমিক ও নিয়োগদাতার মধ্যে যোগাযোগ আরও সহজ হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি শ্রমিকদের সুবিধার জন্য রাজ্যজুড়ে নির্দিষ্ট জায়গায় ‘লেবার চত্বর’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে শ্রমিকদের বসার ব্যবস্থা, শেড, শৌচাগার ও বাথরুমের মতো প্রয়োজনীয় পরিষেবা থাকবে।

এদিন নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে একটি রিভিউ বৈঠকও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রম দপ্তরের সচিব তাপস রায়-সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

শ্রমিকদের প্রযুক্তিনির্ভর পরিষেবার আওতায় এনে তাঁদের অধিকার, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha