Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলা জিআরপির অভিযানে ৪ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

আগরতলা জিআরপির অভিযানে ৪ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

আগরতলা জিআরপির অভিযানে ৪ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

আগরতলা রেলস্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে ৪ কেজির বেশি গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি। ধৃত যুবকের নাম নবাব কুমার (৩০)। তার বাড়ি বিহারের বেগাইসরাই জেলায়।

জানা গেছে, এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে আগরতলা জিআরপি কর্মীদের একটি দল তল্লাশি অভিযান চালায়। সেই সময় নবাব কুমারের পিঠের ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ কেজি ১৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, আগরতলা থেকে গাঁজা সংগ্রহ করে তা বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

ঘটনায় আগরতলা জিআরপি থানায় NDPS আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত নবাব কুমারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha