Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি দেশ প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে সচিবদের উচ্চপর্যায়ের বৈঠক

প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে সচিবদের উচ্চপর্যায়ের বৈঠক

প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে সচিবদের উচ্চপর্যায়ের বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারি বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং প্রশাসনিক কার্যক্রম-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আগামী দিনের কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকরা।

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সচিবদের দেশের ভবিষ্যৎ প্রয়োজন ও সম্ভাবনাকে সামনে রেখে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। বর্তমানের পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর এই বৈঠককে দেশের প্রশাসনিক ব্যবস্থায় দীর্ঘমেয়াদি নীতি ও উন্নয়ন পরিকল্পনাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha