Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর ও ধলাইয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর ও ধলাইয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর ও ধলাইয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

উত্তর-পূর্ব ভারতে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (IMD)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ আগস্ট পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ত্রিপুরাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আগরতলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ত্রিপুরা, উনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকা জলমগ্ন হওয়া এবং স্থানীয়ভাবে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে, শনিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় গরম ও আর্দ্রতার অস্বস্তি থাকলেও বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গা ও জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha