Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ, উদ্ধার ও ত্রাণে প্রশাসন

আগরতলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ, উদ্ধার ও ত্রাণে প্রশাসন

আগরতলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ, উদ্ধার ও ত্রাণে প্রশাসন

প্রবল বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় আগরতলার চন্দ্রপুর, বলদাখাল-সহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক বসতিপূর্ণ এলাকা। পরিস্থিতি মোকাবিলায় জোরকদমে শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণকাজ।

উদ্ধার অভিযানে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী—NDRF ও SDRF। পাশাপাশি সিভিল ডিফেন্স এবং স্থানীয় প্রশাসনের কর্মীরাও দুর্গত এলাকায় কাজ করছেন। জলবন্দি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে একাধিক নৌকা নামানো হয়েছে।

স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ জানান, স্বামী দয়ানন্দ স্কুলে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। ইতিমধ্যেই সেখানে প্রায় ৫০ জন আশ্রয় নিয়েছেন। দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা সমন্বয় করে কাজ করছেন।

জিরানীয়ার এসডিএম অনিমেশ ধর জানিয়েছেন, জলমগ্ন এলাকা থেকে ছোট শিশু, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি এবং অসুস্থ রোগীদের অগ্রাধিকার দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। রানীরবাজার, মান্দাই, ওল্ড আগরতলা এবং চন্দ্রপুরে ত্রাণ ও আশ্রয় শিবির চালু করা হয়েছে।

এদিকে হাওড়া নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে মহকুমা প্রশাসন। পরিস্থিতির দিকে লাগাতার নজর রাখছে প্রশাসন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha