Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য সতর্কবার্তার মধ্যেই জলবন্দি শহর, স্মার্ট সিটির ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

সতর্কবার্তার মধ্যেই জলবন্দি শহর, স্মার্ট সিটির ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

সতর্কবার্তার মধ্যেই জলবন্দি শহর, স্মার্ট সিটির ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনায় ২৩ ও ২৪ আগস্টের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

শনিবার রাতের প্রবল বৃষ্টিতে আগরতলার বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে। বলদাখাল এলাকায় রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়েছে। একইভাবে খয়েরপুর এলাকাতেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।

অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে খোয়াই-আগরতলা জাতীয় সড়কের পরিস্থিতিও খারাপ হয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল প্রায় থমকে যাওয়ায় যাত্রী ও পণ্য পরিবহণে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।

শহরে জল নিষ্কাশনের জন্য স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও একাধিক পাম্প মোটর থাকার পরও জল নামতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে পুরনিগমের ড্রেনেজ পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জলমগ্ন এলাকার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জল জমা রাস্তায় অপ্রয়োজনে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha