Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ ও পারমিটের দাবিতে ডেপুটেশন

ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ ও পারমিটের দাবিতে ডেপুটেশন

ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ ও পারমিটের দাবিতে ডেপুটেশন

ই-রিকশা ও টোটো চালকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে জেলা শাসকের কাছে ১১ দফা দাবি-সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের নেতা অসীম দত্ত অভিযোগ করেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ই-রিকশা ও টোটো চালকদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে এবং নানা অজুহাতে অযথা জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে ই-রিকশা আটক করার ঘটনাও বন্ধ করার দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি, ই-রিকশার জন্য একটি নির্দিষ্ট পারমিট ব্যবস্থা চালু করা। তাঁদের দাবি, জেলাভিত্তিক পারমিট প্রদান করা হলে ই-রিকশা চালকদের পরিষেবা পরিচালনা আরও সুশৃঙ্খল হবে।

এছাড়াও স্মার্ট সিটির পরিষেবার সঙ্গে সামঞ্জস্য রেখে শহর ও আশপাশের এলাকায় ই-রিকশা চালকদের যথাযথভাবে পরিষেবা দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও কার্যকর সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই দ্রুত দাবিগুলি বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন ই-রিকশা চালকরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha