পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো ‘এক পেড় মা কে নাম’ অভিযানকে ঘিরে বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, মায়ের নামে একটি গাছ লাগানো শুধুমাত্র প্রতীকী উদ্যোগ নয়, বরং পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচিত ‘এক পেড় মা কে নাম’ অভিযান বর্তমানে দেশজুড়ে একটি গণআন্দোলনে পরিণত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে রাজ্যপাল ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের ভূমিকার কথাও তুলে ধরেন। বিশেষ করে বাঁশ চাষের প্রসার, উৎপাদিত বাঁশের বাজারজাতকরণ এবং বাঁশ প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আরও সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন। বাঁশ শিল্পকে আরও শক্তিশালী করা গেলে কৃষকদের পাশাপাশি রাজ্যের অর্থনীতিও উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীন রানী সরকার, ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান জহর সাহা এবং ম্যানেজিং ডিরেক্টর সবেন্দ্র দেববর্মা-সহ অন্যান্যরা। অনুষ্ঠানের পর হর্টিকালচার দপ্তর প্রাঙ্গণে চারা রোপণ করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান