Monday, August 31, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য আগ্রহ থাকলেই সাফল্য সম্ভব: মুখ্যমন্ত্রী

আগ্রহ থাকলেই সাফল্য সম্ভব: মুখ্যমন্ত্রী

আগ্রহ থাকলেই সাফল্য সম্ভব: মুখ্যমন্ত্রী

মানুষের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দিয়ে তাদের স্বনির্ভর করে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই চাকরির অফার লেটারের পাশাপাশি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিশা দেখানো হচ্ছে। রবিবার মুক্তধারা হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জীবনে সাফল্য অর্জনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আগ্রহ ও ইচ্ছাশক্তির। আগ্রহ থাকলে সাফল্য অর্জন করা সম্ভব। নিজের পায়ে দাঁড়ানোর জন্য সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, একজন মানুষের জ্ঞান অর্জনের পরিধি ধাপে ধাপে বিস্তৃত হওয়া উচিত। প্রথমে নিজের রাজ্য সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে হবে। জানতে হবে ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এরপর দেশের ইতিহাস এবং পরবর্তীতে গোটা বিশ্বের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তবেই জ্ঞানচর্চা ও শিক্ষার প্রকৃত সার্থকতা আসবে।

এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীও বিভিন্ন সময়ে নিজের দেশ, নিজের মাটি ও ইতিহাস সম্পর্কে জানার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

অনুষ্ঠানে চাকরির সুযোগের পাশাপাশি সেলাই মেশিন বিতরণকে স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়। সরকারের এই উদ্যোগের মাধ্যমে কর্মপ্রত্যাশী ও সাধারণ মানুষকে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি আত্মনির্ভর করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন স্পষ্ট হয়ে ওঠে—শুধু চাকরির প্রত্যাশা নয়, দক্ষতা, উদ্যোগ এবং নিজের রাজ্য ও দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমেই একজন মানুষ প্রকৃত অর্থে স্বনির্ভর ও সফল হয়ে উঠতে পারেন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha