Wednesday, September 2, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ত্রিপুরায় ফের বৃষ্টির দাপট, ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৩ সেপ্টেম্বর পর্যন্ত হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎ নিয়ে সতর্কতা জারি

ত্রিপুরায় ফের বৃষ্টির দাপট, ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৩ সেপ্টেম্বর পর্যন্ত হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎ নিয়ে সতর্কতা জারি

ত্রিপুরায় ফের বৃষ্টির দাপট, ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৩ সেপ্টেম্বর পর্যন্ত হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎ নিয়ে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ত্রিপুরায় আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে।

আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৪ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকা ও জল জমার প্রবণতাযুক্ত অঞ্চলে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

বৃষ্টির মধ্যেও রাজ্যবাসীর অস্বস্তি কমার সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অত্যধিক থাকায় দিনভর প্যাচপ্যাচে গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তবে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির পরিমাণ সাময়িকভাবে কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত রয়েছে। এরপর ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির সময় সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনো এবং বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে প্রশাসন ও সাধারণ মানুষকে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha