Thursday, September 3, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সতর্কতা

ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সতর্কতা

ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সতর্কতা

ত্রিপুরায় আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগরতলা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২ ও ৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ৩ ও ৪ সেপ্টেম্বর বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। ৪ থেকে ৬ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

তবে ৬ থেকে ৮ সেপ্টেম্বর ফের বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রাও মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকবে।

ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে বা জলাশয়ের কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের ওপর নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha