Sunday, September 6, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য আগরতলায় ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

আগরতলায় ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

আগরতলায় ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

ইটভাটা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন। আগরতলার মেলার মাঠ সংলগ্ন ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতৃত্ব, প্রতিনিধি ও শ্রমিকরা অংশ নেন।

সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম) নেতা শংকর প্রসাদ দত্ত-সহ অন্যান্য নেতৃত্ব ও প্রতিনিধিরা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রাজ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মহকুমায় একাধিক ইটভাটা গড়ে উঠেছে। একসময় এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকের সংখ্যা এক লক্ষেরও বেশি ছিল বলেও তিনি উল্লেখ করেন। শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে ইটভাটা শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

বিশেষ করে মহিলা শ্রমিকদের অংশগ্রহণ ও তাঁদের অধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয় সম্মেলনে। ইটভাটায় কর্মরত শ্রমিকদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, মজুরি কাঠামো এবং সামাজিক নিরাপত্তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইটভাটা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আগামী দিনেও সংগঠিতভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha