Sunday, September 6, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য তিপ্রাসা চুক্তির দুই বছর পেরিয়েও দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশ্ন সুদীপের

তিপ্রাসা চুক্তির দুই বছর পেরিয়েও দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশ্ন সুদীপের

তিপ্রাসা চুক্তির দুই বছর পেরিয়েও দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশ্ন সুদীপের

নির্বাচন এলেই চুক্তি, আদিবাসীদের অধিকার এবং তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা সামনে আসে। কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন কতটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য দাবি পূরণ এবং তাঁদের সার্বিক উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সুদীপ রায় বর্মন বলেন, কোনো সভ্য সমাজে একটি জনগোষ্ঠীকে পিছিয়ে রাখা মেনে নেওয়া যায় না। পাহাড় ও সমতলের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে এখনও বড় ধরনের ব্যবধান রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

২০২৪ সালের ২ মার্চ স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেস বিধায়ক বলেন, চুক্তি স্বাক্ষরের পর দুই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এর উল্লেখযোগ্য প্রতিফলন বা দৃশ্যমান অগ্রগতি এখনও চোখে পড়ছে না। ফলে চুক্তির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। তবে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না করা পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে স্পষ্ট করেন সুদীপ রায় বর্মন।

তাঁর বক্তব্যে মূলত উঠে এসেছে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা, ত্রিপাক্ষিক চুক্তির কার্যকর বাস্তবায়ন এবং পাহাড়-সমতলের উন্নয়নের বৈষম্য দূর করার দাবি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha