Sunday, September 6, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য জোট অটুট, একসঙ্গে লড়াই—ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

জোট অটুট, একসঙ্গে লড়াই—ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

জোট অটুট, একসঙ্গে লড়াই—ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৯০ মিনিটের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথা-র প্রধান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক ডঃ সংবিত পাত্র।

বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোটের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটি-কে সঙ্গে নিয়ে জোট অটুট রেখে যৌথভাবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে কোন দল কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আসন সমঝোতার বিস্তারিত রূপরেখা শীঘ্রই নির্ধারণ করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পায়। চুক্তির বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করে নির্বাচনের পর আগামী মাসে সেগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমে ত্রিপুরায় বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র জোট রাজনীতির ভবিষ্যৎ কৌশল অনেকটাই স্পষ্ট হলো। এখন নজর থাকবে আসন সমঝোতা এবং ত্রিপাক্ষিক চুক্তির বাকি বিষয়গুলি কীভাবে বাস্তবায়িত হয়, তার দিকে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha