Tuesday, September 8, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য খোয়াইয়ে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, SIR নিয়ে কর্মীদের জনসচেতনতার নির্দেশ

খোয়াইয়ে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, SIR নিয়ে কর্মীদের জনসচেতনতার নির্দেশ

খোয়াইয়ে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, SIR নিয়ে কর্মীদের জনসচেতনতার নির্দেশ

খোয়াইয়ের কথাকলি কমিউনিটি হলে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংগঠনিক বৈঠক। সারা দেশ ও রাজ্যে চলমান SIR (Special Intensive Revision) প্রক্রিয়া সম্পর্কে দলীয় কর্মী-সমর্থকদের সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়, SIR প্রক্রিয়া সম্পর্কে মানুষের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্য প্রত্যেক স্তরের কর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বুথস্তর থেকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বিষয়টি সম্পর্কে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস, প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও প্রতিনিধিরা।

বৈঠক শেষে জেলা সভাপতি সমীর কুমার দাস জানান, বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রধান এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের নিয়ে বৈঠকে একাধিক সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ভিত্তিতে আগামী এক মাস ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মসূচি ও জনসংযোগের কাজ চালিয়ে যাওয়া হবে।

দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং SIR প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই আগামী দিনের অন্যতম প্রধান লক্ষ্য বলে বৈঠক থেকে বার্তা দেওয়া হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha