Wednesday, September 9, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ৫০ টাকার লেনদেন ঘিরে দোকানদার-পুলিশের সংঘর্ষ

৫০ টাকার লেনদেন ঘিরে দোকানদার-পুলিশের সংঘর্ষ

৫০ টাকার লেনদেন ঘিরে দোকানদার-পুলিশের সংঘর্ষ

নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা এলাকায় মাত্র ৫০ টাকার লেনদেনকে কেন্দ্র করে এক দোকানদার ও পুলিশের মধ্যে তীব্র বচসা ও সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দুই পুলিশকর্মী আহত হওয়ার দাবি করেছে পুলিশ। অন্যদিকে, দোকানদার ও তাঁর পরিবারের অভিযোগ, পুলিশই প্রথম তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করেছে।

জানা গেছে, একটি সাইকেল ও যন্ত্রাংশের দোকান থেকে পুলিশের এক কর্মী কিছু মালামাল নেওয়ার পর ৫০ টাকা দেওয়া নিয়ে কথা কাটাকাটির সূত্রপাত হয়। পরবর্তীতে ওই টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে মিটিয়ে দেওয়া হলেও উত্তেজনা কমেনি। বচসা ক্রমে সংঘর্ষে রূপ নেয়।

পুলিশের অভিযোগ, দোকানের মালিক দুলাল দেবনাথ এবং স্থানীয় বিএসএফ কর্মী উপেন্দ্র সিং পুলিশকর্মীদের ওপর চড়াও হন এবং রড দিয়ে হামলা চালান। এতে দুই পুলিশকর্মী আহত হন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অন্যদিকে, দুলাল দেবনাথের পরিবার ও দোকানপক্ষের পাল্টা অভিযোগ, পুলিশই প্রথম তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করে। ফলে ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যে সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে এসেছে।

ঘটনার পর পুলিশ দোকান মালিক দুলাল দেবনাথ ও উপেন্দ্র সিংকে আটক করেছে। পাশাপাশি, উভয় পক্ষের তরফে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ এবং কে প্রথম হামলা চালিয়েছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha