Sunday, August 2, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য সংগঠনকে আরও শক্তিশালী করতে খোয়াইয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক ও প্রবাস কর্মসূচি

সংগঠনকে আরও শক্তিশালী করতে খোয়াইয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক ও প্রবাস কর্মসূচি

সংগঠনকে আরও শক্তিশালী করতে খোয়াইয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক ও প্রবাস কর্মসূচি

ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র খোয়াই জেলা কমিটি এবং রামচন্দ্রঘাট মন্ডল কমিটির উদ্যোগে খোয়াই জেলার রামচন্দ্রঘাট মন্ডলের গৌরাঙ্গ টিলা স্কুলের কনফারেন্স হলে দিনব্যাপী সাংগঠনিক বৈঠক ও প্রবাস কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন রামচন্দ্রঘাট মন্ডল সভাপতি, জেলা ও মন্ডল কমিটির কর্মকর্তারা, শক্তি কেন্দ্রের প্রধান ও সহ-প্রধান, বুথ সভাপতিগণ, বিভিন্ন মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যসহ বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সাংগঠনিক সভার মাধ্যমে। পরে পর্যায়ক্রমে ৪৭ জন বুথ সভাপতি ও শক্তি কেন্দ্র প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মধ্যাহ্নভোজের পাশাপাশি প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন জেলা সভাপতি।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সমীর কুমার দাস জানান, খোয়াই জেলার ছয়টি মন্ডলের মধ্যে ইতোমধ্যে কৃষ্ণপুর ও রামচন্দ্রঘাট মন্ডলে প্রবাস কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, তৃণমূল স্তরে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বুথ সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বর্ষীয়ান কার্যকর্তাদের মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে রামচন্দ্রঘাট এলাকায় রাত্রিযাপন করবেন এবং পরদিন সকালে স্থানীয় একটি বুথে কর্মীদের সঙ্গে ‘চা চক্রে’ অংশ নিয়ে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

দলীয় সূত্রে জানা যায়, এই প্রবাস কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল স্তরে সংগঠনকে আরও সুসংহত করা, জনসংযোগ বৃদ্ধি করা এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে কর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় আরও জোরদার করা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha