আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আগে গ্রাহকদের অত্যাবশ্যকীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে আগামী ২৭ সেপ্টেম্বর, শনিবার, খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখা।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফে বুধবার এই ঘোষণা করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলিও ২৭ সেপ্টেম্বর খোলা থাকবে বলে জানানো হয়েছে।
টানা তিন দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকার আগে একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্তে গ্রাহকদের কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান