Thursday, September 24, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় প্রস্তুতি খতিয়ে দেখলেন SEC ও DGP

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় প্রস্তুতি খতিয়ে দেখলেন SEC ও DGP

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় প্রস্তুতি খতিয়ে দেখলেন SEC ও DGP

আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য নির্বাচন কমিশনার (SEC) ড. পি. কে. চক্রবর্তী এবং ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও।

বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা সফরে গিয়ে আধিকারিকরা প্রথমে জুবরাজনগর আরডি ব্লকের স্ট্রং রুম পরিদর্শন করেন। পাশাপাশি বালিধুম এসবি স্কুলে স্থাপিত কাউন্টিং হলও পরিদর্শন করে ভোটগ্রহণ ও গণনা সংক্রান্ত পরিকাঠামো খতিয়ে দেখেন।

এরপর জেলা শাসকের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার অবিনাশ রাই, রিটার্নিং অফিসার (RO), অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO) এবং এসডিপিওরা।

বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, বাহিনী মোতায়েন, প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা এবং নির্বাচন প্রক্রিয়ার সার্বিক পর্যবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশের সমন্বিত প্রস্তুতির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর TTAADC-এর ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৫ অক্টোবর।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha