Thursday, September 24, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য লংতরাইভ্যালিতে ভিলেজ কাউন্সিল ভোটের আগে উত্তেজনার অভিযোগ, বিজেপির ব্যানার-পোস্টার ছেঁড়ার দাবি

লংতরাইভ্যালিতে ভিলেজ কাউন্সিল ভোটের আগে উত্তেজনার অভিযোগ, বিজেপির ব্যানার-পোস্টার ছেঁড়ার দাবি

লংতরাইভ্যালিতে ভিলেজ কাউন্সিল ভোটের আগে উত্তেজনার অভিযোগ, বিজেপির ব্যানার-পোস্টার ছেঁড়ার দাবি

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে উত্তেজনার অভিযোগ উঠল লংতরাইভ্যালির ছৈলেংটা ভিলেজ কাউন্সিল এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে আঁধারের সুযোগ নিয়ে বিজেপির নির্বাচনী ব্যানার, পোস্টার ও অন্যান্য প্রচারসামগ্রী ছিঁড়ে ফেলে তছনছ করা হয়েছে।

বিজেপির অভিযোগ, ময়নামা ও ভিতর ময়নামার ৫, ৬ এবং ৯ নম্বর কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলের লাগানো ব্যানার ও প্রচারসামগ্রী দুষ্কৃতীরা নষ্ট করে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের।

ঘটনার পর বিষয়টি নিয়ে ছৈলেংটা থানায় পৌঁছান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, ভিলেজ কাউন্সিল ভোটের আগে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।

তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নির্বাচনের আগে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha