Friday, September 25, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেসের প্রতিবাদ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেসের প্রতিবাদ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেসের প্রতিবাদ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি

রাজ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ের অদূরে আগরতলার অফিস লেন এলাকায় শুক্রবার কংগ্রেসের উদ্যোগে কর্মী সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন সরব হন কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। কর্মসূচি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।

প্রতিবাদের অংশ হিসেবে এদিন মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগানও দেন তাঁরা। কর্মসূচিকে কেন্দ্র করে অফিস লেন এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, আগামী দিনে দেশের মানুষ বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশ থেকে সরিয়ে দেবে। তাঁর দাবি, দেশের মানুষই আগামী দিনে এর জবাব দেবে।

কংগ্রেসের এই কর্মসূচিকে ঘিরে এদিন অফিস লেন এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায়। নির্বাচন কমিশনের ভূমিকা এবং কার্যকলাপ নিয়ে দলের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয় এবং প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে কংগ্রেস।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha