Monday, September 28, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য এসআইআর নিয়ে বিরোধীদের অপপ্রচারের অভিযোগ, সাংবাদিক বৈঠকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর নিয়ে বিরোধীদের অপপ্রচারের অভিযোগ, সাংবাদিক বৈঠকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর নিয়ে বিরোধীদের অপপ্রচারের অভিযোগ, সাংবাদিক বৈঠকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে চলা বিতর্কের মধ্যে বিষয়টি সাধারণ মানুষের কাছে স্পষ্ট করে তুলে ধরতে সোমবার প্রদেশ বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বৈঠকে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন দিক সহজ ভাষায় ব্যাখ্যা করার পাশাপাশি বিরোধী দলগুলির বিরুদ্ধে এই প্রক্রিয়া নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর নিয়ে বিরোধী দলগুলি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়েও বিরোধীরা নানা অভিযোগ তুলছে বলে দাবি করেন তিনি। সাংবাদিক বৈঠকে বিরোধীদের এই অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনে জয়লাভ করতে না পারলেই বিরোধীরা নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রক্রিয়াকে কাঠগড়ায় দাঁড় করায়। এই ধরনের রাজনৈতিক কৌশল সম্পর্কে সাধারণ মানুষ এখন যথেষ্ট সচেতন বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, বিরোধীদের এই প্রচারে মানুষ আর সহজে বিভ্রান্ত হচ্ছেন না।

এসআইআর নিয়ে বিরোধীদের সমালোচনার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha