Tuesday, September 29, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য বিজেপির সঙ্গে ঘর করলে সাপের ছোবল খেতেই হবে: জিতেন্দ্র চৌধুরী

বিজেপির সঙ্গে ঘর করলে সাপের ছোবল খেতেই হবে: জিতেন্দ্র চৌধুরী

বিজেপির সঙ্গে ঘর করলে সাপের ছোবল খেতেই হবে: জিতেন্দ্র চৌধুরী

তিপ্রা মথার আহত প্রার্থীদের দেখতে হাসপাতালে বিরোধী দলনেতা, ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে বিজেপিকে নিশানা

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে তিপ্রা মথার প্রার্থীদের ওপর হামলার অভিযোগের মধ্যেই মঙ্গলবার আহত প্রার্থীদের দেখতে হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আহতদের সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়ে বিজেপি ও তিপ্রা মথার রাজনৈতিক সম্পর্ক নিয়ে সরব হন তিনি।

জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বিজেপি একটি ‘বিষাক্ত সাপের দল’ এবং সেই সাপের সঙ্গে তিপ্রা মথা ঘর করছে। তাঁর বক্তব্য, “সাপের সঙ্গে ঘর করলে সাপের ছোবল খেতেই হবে।” তিপ্রা মথার সঙ্গে বিজেপির রাজনৈতিক জোটের প্রেক্ষাপটেই তিনি এই মন্তব্য করেন।

পাশাপাশি রাজ্যে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, প্রদেশ বিজেপির লোকজন কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত হলে সেই ‘জিরো টলারেন্স’ নীতি কার্যত শূন্য হয়ে যায়। এই পরিস্থিতি আর কতদিন চলবে, তা নিয়েও প্রশ্ন তোলেন জিতেন্দ্র চৌধুরী।

আহত প্রার্থীদের দ্রুত চিকিৎসা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha