পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি সেগুলির বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে।
এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
জেলার সার্বিক উন্নয়ন এবং সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান