Thursday, October 1, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য রাস্তা ও পানীয় জলের সমস্যায় অতিষ্ঠ বাসিন্দারা, দাবিতে পথ অবরোধ

রাস্তা ও পানীয় জলের সমস্যায় অতিষ্ঠ বাসিন্দারা, দাবিতে পথ অবরোধ

রাস্তা ও পানীয় জলের সমস্যায় অতিষ্ঠ বাসিন্দারা, দাবিতে পথ অবরোধ

দীর্ঘদিন ধরে রাস্তা ও পানীয় জলের সমস্যায় ভুগছেন ধলাই জেলার আমবাসা মহকুমার কৃষ্ণকুমার পাড়ার বাসিন্দারা। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত পথ অবরোধে শামিল হন ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা ও পানীয় জলের সমস্যায় তাঁরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়েই বৃহস্পতিবার তাঁরা পথ অবরোধের সিদ্ধান্ত নেন।

অবরোধের খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। দপ্তরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

তবে বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। এখন দেখার, দপ্তরের আশ্বাস কতটা বাস্তবায়িত হয় এবং কবে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha