জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা-সহ অন্যান্য পতাকা উত্তোলন করা হয়। এরপর মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা।
পরবর্তীতে কংগ্রেসের নেতা-কর্মীরা আগরতলার গান্ধীঘাটে গিয়ে গান্ধীজির শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এদিনের কর্মসূচির মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর জীবনাদর্শ, সত্য ও অহিংসার দর্শন এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান স্মরণ করেন কংগ্রেস নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান