Saturday, October 3, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য গান্ধীজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন বিজেপির

গান্ধীজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন বিজেপির

গান্ধীজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন বিজেপির

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল বিজেপির ৬ আগরতলা মণ্ডল। শুক্রবার এই উপলক্ষে আগরতলার সার্কিট হাউসে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃত্ব ও কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। তাঁরা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিনের অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জীবনাদর্শ, সত্য ও অহিংসার দর্শন এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি গান্ধীজির আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার বার্তাও তুলে ধরা হয়।

গান্ধীজির দেখানো অহিংসার পথ অনুসরণ করে দেশ ও সমাজের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha