প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা ও রাষ্ট্রসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও আয়োজিত হলো ‘সেবা জ্যোতি যাত্রা’। বুধবার প্রদেশ বিজেপির উদ্যোগে আগরতলার রাজপথে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আগরতলা তৃতীয় চিলড্রেনস পার্কের সামনে আয়োজিত হয় সেবা জ্যোতি যাত্রার মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক যাত্রার কথা তুলে ধরেন। দেশের উন্নয়ন এবং ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর জনসেবার ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে ত্রিপুরাজুড়েও আগামী দিনে একাধিক কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান