ছইলেংটায় তিপরা মথার দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কারা এই ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার প্রকৃত কারণ এবং কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।
এদিকে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে ছইলেংটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান