Sunday, October 11, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি মহিলা ও এক শিশু আটক

আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি মহিলা ও এক শিশু আটক

আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি মহিলা ও এক শিশু আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি মহিলা ও এক শিশুকে আটক করল আমতলী থানার পুলিশ। শনিবার সকালে আগরতলা রেলস্টেশন সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রানা চ্যাটার্জি জানান, শনিবার সকালে সাব-ইন্সপেক্টর রুমা জমাতিয়া ও অন্যান্য পুলিশকর্মীরা রুটিন টহলদারির সময় আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ওই দুই মহিলা ও শিশুকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা বাংলাদেশের নাগরিক বলে জানা যায়।

পরে পুলিশ তাঁদের আটক করে আমতলী থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে ওই দুই মহিলা ও শিশুকে নরসিংগড় হোমে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha