আগরতলায় লাইট হাউস প্রকল্পের ব্লক-A এবং ব্লক-F-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বুধবার। গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জ ইন্ডিয়া (GHTC-India) প্রকল্পের অধীনে ভারত সরকারের কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এই আবাসন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল আধুনিক নির্মাণ প্রযুক্তির সাহায্যে সাশ্রয়ী, টেকসই ও উন্নত মানের আবাসন গড়ে তোলা। আগরতলার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই আবাসন প্রকল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নতুন প্রযুক্তিতে নির্মিত ফ্ল্যাটগুলি উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপযুক্ত উপভোক্তারা আধুনিক আবাসন সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
শহরে সাশ্রয়ী আবাসনের চাহিদা পূরণ এবং উন্নত নির্মাণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে আগরতলার লাইট হাউস প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান