Sunday, November 1, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য এ.ডি. নগর পুলিশ লাইনে পালিত জাতীয় ঐক্য দিবস, কুচকাওয়াজে তুলে ধরা হলো ঐক্য ও সংহতির বার্তা

এ.ডি. নগর পুলিশ লাইনে পালিত জাতীয় ঐক্য দিবস, কুচকাওয়াজে তুলে ধরা হলো ঐক্য ও সংহতির বার্তা

এ.ডি. নগর পুলিশ লাইনে পালিত জাতীয় ঐক্য দিবস, কুচকাওয়াজে তুলে ধরা হলো ঐক্য ও সংহতির বার্তা

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মানিক সাহা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইন গ্রাউন্ডে পালিত হলো জাতীয় ঐক্য দিবস। ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৩১ অক্টোবর এই দিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে উদযাপন করা হয়।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসন ও পুলিশ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।

অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। এরপর জাতীয় ঐক্য ও সংহতির বার্তা সামনে রেখে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শন করা হয়। সুশৃঙ্খল প্যারেডের মাধ্যমে দেশের ঐক্য, শৃঙ্খলা, সংহতি ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়।

উল্লেখ্য, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে স্মরণ করে জাতীয় ঐক্য দিবস পালনের মূল উদ্দেশ্য হলো দেশের অখণ্ডতা, ঐক্য ও সংহতির আদর্শকে আরও শক্তিশালী করা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এই আদর্শ অনুসরণ করে দেশ ও রাজ্যের ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha