আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা; শীতের আগমন কিছুটা পিছিয়ে যাওয়ার ইঙ্গিত
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
দীপাবলির উৎসবেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। পাশাপাশি কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৬ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মতো হতে পারে।
অন্যদিকে, আবহাওয়ার এই পরিস্থিতির প্রভাব শীতের আগমনের উপরও পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি রোদ ও মেঘের লুকোচুরি চলতে পারে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান