Wednesday, August 5, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে ত্রিপুরায় আবহাওয়ার বড় পরিবর্তন, ৭ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা

মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে ত্রিপুরায় আবহাওয়ার বড় পরিবর্তন, ৭ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা

মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে ত্রিপুরায় আবহাওয়ার বড় পরিবর্তন, ৭ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা

মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। কখনও কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, আবার কিছুক্ষণের মধ্যেই উঠছে প্রখর রোদ। এই আবহাওয়ার ওঠানামায় রাজ্যজুড়ে ভ্যাপসা গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বেড়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে আগামী ৬ ও ৭ আগস্ট পর্যন্ত ত্রিপুরার সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে বজ্রপাত, দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যদিও সাম্প্রতিক সময়ের ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় তাপমাত্রা কিছুটা কমবে, তবে বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে গরমের অনুভূতি কমবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

এদিকে, ৭ আগস্ট নাগাদ সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার দু-একটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জল জমা, স্থানীয়ভাবে যান চলাচলে বিঘ্ন এবং বজ্রপাতজনিত ঝুঁকি তৈরি হতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha